ঢাকার সংবর্ধনায় তারেক রহমান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’

Dec 25, 2025 - 23:26
 0  13
ঢাকার সংবর্ধনায় তারেক রহমান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’

বিনা ডেস্ক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেই তার প্রথম ভাষণে বললেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।” অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে।

তারেক রহমানের এই বাক্যটি জগদ্বিখ্যাত মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের সেই অমর বাণী, “আই হ্যাভ অ্যা ড্রিম” অর্থাৎ “আমার একটি স্বপ্ন আছে”- এর সঙ্গে তুলনীয়। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি মূলত বাংলাদেশ গড়ে তোলার জন্য তার মহাপরিকল্পনার অঙ্গীকারই দেশবাসীকে জানালেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে যান। সেখানে তিনি লাখ লাখ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তৃতা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow